1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

যাত্রীদের সঙ্গে প্রতারণা! গোল্ডেন লাইনের সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৪ ০০ বার পড়া হয়েছে

 

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

 

যাত্রীদের কাছ থেকে ৮০০ টাকার ভাড়া ১২০০ টাকা নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার মো. আব্দুল্লাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের এসি কোস (ঢাকা মেট্র-ব-১৫-৬৭০২) বাসটি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়ার আদায় করা হচ্ছে-এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানের সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে দায় স্বীকার করায় সুপারভাইজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ঘটনায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, নিয়মিতভাবে ভাড়া বেশি নেওয়া হচ্ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করলে উল্টো দুর্ব্যবহার করা হতো। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।