1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হাটহাজারীতে শাহ আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রধান

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, চট্টগ্রাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২০৫ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ আতিক উল্লাহ চৌধুরী

 

 

গরিব অসহায় মানুষের সুবিধার্থে শাহ আনোয়ার রহঃ ফাউন্ডেশন ও মানবিক ডাক্তার লায়ন হাফিজুর রহমান এর তত্ত্বাবধানে ফ্রি তে খৎনা, নাক কান ফোঁড়ানো চিকিৎসা সেবা প্রধান করা হয়েছে।

আজ বুধবার (২৭ আগস্ট) ইছাপুর ফয়জিয়া বাজারের আমিন মার্কেটস্থ শাহ আনোয়ার মেডিকেল সেন্টারে অনুষ্ঠিত হয় দিনব্যাপী বিনামূল্যে খৎনা ও নাক-কান ফোঁড়ানোর ক্যাম্প। এদিন শতাধিক শিশু এ সেবা গ্রহণ করে। সার্বিক দায়িত্বে ছিলেন চিকিৎসক লায়ন হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক মো. আব্দুল হাই মানিক এবং সঞ্চালনায় ছিলেন লায়ন হাফিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগৃতি সংগঠনের সভাপতি মো. ওসমান। উদ্বোধক ছিলেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. বোরহান উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজানের পূর্বদেশ পত্রিকার প্রতিনিধি ও হালদা টিভির অ্যাডমিন মো. তৈয়বসহ অনেকে।

 

 

বক্তারা বলেন, শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশন শুধুমাত্র চিকিৎসা সেবাই নয়, মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিয়ে, জন্মদিন এমনকি মেজবান অনুষ্ঠান থেকে পাওয়া অর্থ এই ফাউন্ডেশনের মানবিক কাজে ব্যয় করা হয়—যা নিঃসন্দেহে ব্যতিক্রম ও প্রশংসার দাবিদার।

 

 

চিকিৎসক লায়ন হাফিজুর রহমান জানান, শুধু পরিবারের সদস্যই নয়, এলাকার অনেক সচ্ছল মানুষও জন্মদিন বা অন্যান্য আনন্দঘন অনুষ্ঠানের টাকা দিয়ে ফাউন্ডেশনের পাশে দাঁড়াচ্ছেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এ সেবা আরও বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।