1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চিলাই খাল খনন শুরু, ১৯ খাল পুনরুদ্ধারের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৬ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার নগরীর চিলাই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন। নগরের পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলাবদ্ধতা কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দখল ও দূষণে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধারের অংশ হিসেবে এই কর্মসূচি শুরু হয়েছে। এর আওতায় গাজীপুর মহানগরের ১৯টি খাল পর্যায়ক্রমে খনন করা হবে এবং অবৈধ দখল উচ্ছেদ করা হবে।

 

উদ্বোধন অনুষ্ঠানে প্রশাসক বলেন, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ চিলাই খাল নগরের গুরুত্বপূর্ণ একটি জলাধার। আগামী ছয় মাসের মধ্যে খালটি পুনঃখনন করে দৃষ্টিনন্দন রূপে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, খালের দুই পাশে ওয়াকওয়ে নির্মাণ, গাছ লাগানো এবং কলকারখানার অপরিশোধিত বর্জ্য খালে ফেলা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, খালগুলোর পানি প্রবাহ সচল করা গেলে নগরের জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া, একই দিনে গাজীপুর চৌরাস্তায় ড্রেন পরিষ্কার কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রশাসক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।