1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৫ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় উন্নত ও আদর্শ শিক্ষা বিস্তারের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’। ২ এপ্রিল বৃহস্পতিবার বাদ আছর শহরের প্রফেসর পাড়া এলাকায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের সোনামনিদের সঠিক ও সৃজনশীল শিক্ষায় গড়ে তুলতে এই ধরনের প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। বিশেষ করে চারুকলা (ফাইন আর্টস), ক্যাডেট প্রস্তুতি এবং বৃত্তি পরীক্ষার কোচিংয়ের সমন্বয়ে এটি এই এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে নতুন মাত্রা যোগ করবে।
দোয়া মাহফিলে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, “নতুন উদ্যমে এবং নতুন প্রেরণায় সু-শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর আদর্শের ভাবধারায় গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

এদিকে, নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের পথচলায় শুভকামনা জানিয়েছে ভেড়ামারা প্রেসক্লাব এর সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান। এক অভিনন্দন বার্তায় ক্লাবের পক্ষ থেকে বলা হয়, এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশে এই কোচিং সেন্টারটি অগ্রণী ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, এখন থেকে প্রফেসর পাড়াস্থ এই সেন্টারে নিয়মিতভাবে ফাইন আর্টস, ক্যাডেট ও বৃত্তি পরীক্ষার বিশেষ পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।