
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা মামলায় পৌর যুবদলের সাবেক নেতা জাহিদুল ইসলাম জুয়েল জামিন পেলেন। তার এই মুক্তিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উচ্ছ্বাস।স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিক মামলায় জড়িয়ে তাকে দীর্ঘদিন ধরে চাপে রাখার চেষ্টা চালানো হয়। অভিযোগ রয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এসব মামলা দায়ের করে তার রাজনৈতিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চেয়েছিল।
অবশেষে সব বাধা পেরিয়ে তিনি মুক্তি পান।
উল্লেখ্য শনিবার বিকেলে পৌর বক্তারপুর এলাকা থেকে সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম জুয়েলকে আটক করে সাভার মডেল থানা পুলিশ বিগত আমলের একটি মামলায় দণ্ড বিধি সেসনের গ্রেপ্তারী পরোয়ানা ওয়ারেন্ট ভুক্ত আসামী থাকায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
তার ঘনিষ্ঠজনরা জানান কোন নির্যাতন ও চাপের মুখেও তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হননি স্থানীয় নেতৃবৃন্দের মতে, এই মুক্তি শুধু একজন নেতার ব্যক্তিগত বিজয় নয়, বরং এটি সত্য ও ন্যায়ের জয়। মুক্তির পর প্রতিক্রিয়ায় তালুকদার মোঃ জুয়েল হোসেন বলেন, আমি সব সময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।