1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ ১০ হাজার জরিমানা ও ন্যায্য দামে কৃষকদের মাঝে বিতরণের সিদ্ধান্ত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

৫ এপ্রিল, ২০২৬ রবিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অবৈধভাবে মজুদ করা দুই ব্যারেল ডিজেল তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বিকেলে উপজেলার ধরমপুর ইউনিয়নের উত্তর ভবানীপুর এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে এই জ্বালানি তেল উদ্ধার করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

গোপন সংবাদের ভিত্তিতে তারা উত্তর ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ২ ব্যারেল (প্রায় ৪০০ লিটার) ডিজেল জব্দ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত এই ডিজেল স্থানীয় কৃষকদের কল্যাণে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি উপজেলা কৃষি অফিসারের সরাসরি তত্ত্বাবধানে এলাকার কৃষকদের মাঝে বিলিয়ে দেওয়া হবে। এই তেল বিতরণের ক্ষেত্রে ধরমপুর ইউনিয়নের কৃষকরা বিশেষ অগ্রাধিকার পাবেন।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, “জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং কৃষকদের সেচ কাজে সহায়তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান। জব্দকৃত তেল কৃষি অফিসের মাধ্যমে প্রকৃত কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে।”

সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলার কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

বর্তমানে সেচ মৌসুমে ডিজেলের চাহিদা থাকায় প্রশাসনের এমন মানবিক সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ধরমপুর ইউনিয়নের সাধারণ কৃষকরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।