1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৫৫ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

বাংলাদেশ শ্রম আইন লঙ্ঘন করে সাপ্তাহিক ছুটির দিনে ব্যবসায়িক কার্যক্রম চালু রাখায় কুষ্টিয়ার ভেড়ামারায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার প্রধান বাজারে অভিযান চালিয়ে ‘মোবাইল প্লাজা’ এবং ‘Textile’ নামক প্রতিষ্ঠান দুটিকে এই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১১৪ (১) ধারা অনুযায়ী, প্রত্যেক দোকান, বাণিজ্য বা শিল্প প্রতিষ্ঠান প্রতি সপ্তাহে অন্তত দেড় দিন সম্পূর্ণ বন্ধ রাখা বাধ্যতামূলক। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়া থেকে এই নিয়ম মেনে চলতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বারবার লিখিত নোটিশ প্রদান করা হলেও তারা তা অমান্য করে ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযানকালে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, কুষ্টিয়ার শ্রম পরিদর্শক (সাধারণ) মোঃ রনিকুজ্জামান।

ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, বারবার সতর্ক করার পরেও আইন অমান্য করায় জনস্বার্থে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রম আইন বাস্তবায়নে এবং শ্রমিকদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।