
মাশরাফি শিকদার, মাগুরা
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অধীন ‘খাল খনন’ কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের কামারপাড়া খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক, মাগুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মেহেরুন্নাহার, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর।
স্থানীয় জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রশাসন, মাগুরা সদর এর আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।