
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
ভারতীয় সহকারী হাই কমিশনার জনাব মনোজ কুমার এর সাথে আজ কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা আলহাজঅধ্যক্ষ সোহরাব উদ্দিন সৌজন্য সাক্ষাৎ করেন ও বলেন আমি দেশের স্বার্থসংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোরালো দাবি জানাই। বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ করে একটি নিরাপদ ও রক্তপাতহীন সীমান্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছি। পাশাপাশি উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় পানির ন্যায্য হিস্যা ও দ্রুত পানি বণ্টন চুক্তি সম্পন্ন করার দাবি তুলে ধরি। এছাড়াও সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে উন্নত চিকিৎসার জন্য ভারতগামী রোগীদের ‘মেডিকেল ভিসা’ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করার অনুরোধ করেছি। আলোচনা শেষে তাকে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী একতারা, বই ও তাঁতশিল্পের স্মারক উপহার দেই এবং তিনি বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন। আমরা সমতা ও মর্যাদার ভিত্তিতে দুই দেশের অটুট বন্ধুত্ব প্রত্যাশা করি।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন
প্রশাসক, কুষ্টিয়া জেলা পরিষদ।