1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঢাকায় দুই পুলিশ সদস্যকে বেধড়ক পিটুনি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৬৯ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

 

ঢাকার ধামরাইয়ে পর্নোগ্রাফি ও নারী নির্যাতন সংক্রান্ত মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর দুই দফা হামলার ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও ১৫-১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যার দিকে ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হলেন- সৈয়দ ইউসুফ আলী প্রান্ত (৩০) ও নাইম ইসলাম (৪০)। তারা উভয়ই ধামরাইয়ের পাঠানটোলা এলাকার বাসিন্দা। মামলার অপর আসামিরা হলেন- আনিকা রায়হান সুচনা (২৯), রায়হানসহ (২৪) অজ্ঞাত ১০-১৫ জন। আহত পুলিশ সদস্যরা হলেন- মো. আইয়ুব আলী ও শামীম আল মামুন, মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ।

আশুলিয়ার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীর র‍্যাবের জালে ধরা
পুলিশ জানিয়েছে, বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় একটি মামলা (নম্বর-২৪) করা হয়। ওই মামলার দুই আসামি সৈয়দ ইউসুফ আলী প্রান্ত ও তার স্ত্রী আনিকা রায়হান সুচনাকে গ্রেপ্তারে বিকেল ৩টার দিকে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় আসামিরা দেশিয় অস্ত্রসহ হুমকি ও বাধা দেয়।

একপর্যায়ে পুলিশের ওপর হামলা করে তাদের জখম করে। এতে পুলিশ সদস্য আইয়ুব আলী ও শামীম আল মামুন আহত হন। পরে খবর পেয়ে আরও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদস্য মো. কাশেম হোসেন ও আব্দুস সামাদ আহত হন। পরে দুইজন আসামিকে গ্রেপ্তার করে থানার দিকে রওনা হলে আসামিদের সহযোগীরা পুলিশের পিকআপের গতিরোধ করে। তারা পুলিশ সদস্য মো. আইয়ুব আলীর পোশাক ছিঁড়ে ফেলে। আহত পুলিশ সদস্যদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে পেনাল কোডের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।