1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

হোমনায় ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের  বিক্ষোভ, থানার গেইট ভাঙচুর

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২১ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার না করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা থানার গেইট ভাঙচুর করেছে। ২০ এপ্রিল সোমবার বেলা  ১১টার দিকে  এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৫ এপ্রিল সংঘটিত আলোচিত  ধর্ষণ মামলার প্রধান আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবীতে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়, কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের পরিকল্পনা ছিল থানায় গিয়ে ওসির সঙ্গে সাক্ষাৎ করা।
এ সময় থানার প্রধান গেইট বন্ধ থাকায় উত্তেজিত শিক্ষার্থীরা গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। পরে কর্তব্যরত পুলিশ শিক্ষার্থীদের আশ্বস্ত করলে পরিস্থিতি শান্ত হয় এবং তারা সেখান থেকে সরে যায়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে আশিকুর রহমানকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় ইতোমধ্যে ৩ জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে ঘটনার পাঁচ দিন অতিক্রম  হলেও প্রধান আসামিসহ বাকি আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অবিলম্বে প্রধান আসামি আশিকুর রহমানসহ সকল অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানায়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “একসঙ্গে অনেক শিক্ষার্থী থানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে আগে থেকেই নড়বড়ে অবস্থায় থাকা গেইটটির জয়েন্ট খুলে গিয়ে হেলে পড়ে গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।