1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহে দুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩২ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ২৭ জন উপকারভোগীর মাঝে মোট ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।
২০শে এপ্রিল সোমবার দুপুর ১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এবং প্রধান সহকারী মোঃ  আনওয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপকারভোগী, অসহায় রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
বিতরণকৃত সহায়তার মধ্যে চিকিৎসা খাতে ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাস্তবায়নে ৯০ হাজার টাকা, শিক্ষাবৃত্তি হিসেবে ৪৫ হাজার টাকা এবং সিপিপিসি প্রকল্প উন্নয়নে ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, সরকার সমাজের প্রতিটি খাতে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। জেলা পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলার অসহায় ও মেধাবী মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তৃণমূল পর্যায়ে সরকারের উদ্যোগ বাস্তবায়নে জেলা পরিষদের ভূমিকার কথাও তুলে ধরেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।