1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বকেয়া টাকা পরিশোধের দাবি ও অনিয়মে তেল দিতে অস্বীকৃতি: ব্যবসায়ীকে মারধর ও অপদস্থ করার অভিযোগ জবি ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে

শামীম শাহরিয়ার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬৫ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিনিধি

 

 

বকেয়া টাকা পরিশোধের দাবি এবং অনিয়ম করে তেল দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে পুরান ঢাকায় অবস্থিত ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প—কিউ জি সামদানী অ্যান্ড কোং পেট্রোল পাম্প, ভিক্টোরিয়া পার্ক—এর মালিকের দায়িত্বপ্রাপ্ত ভাগ্নে ও এক কর্মচারীকে মারধর ও অপদস্থ করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী জামিল ওয়াহেদ (মুহিদ)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল। এ সময় হিমেলের অনুসারী পরিচয় দেওয়া জবি ছাত্রদলের সাইফ ও সুমন উল্টো দিক থেকে এসে লাইনের তোয়াক্কা না করে তেল নেওয়ার চেষ্টা করেন। এতে উপস্থিত চালকরা প্রতিবাদ করলে তারা নিজেদের ‘হিমেল ভাইয়ের লোক’ বলে পরিচয় দেন।

এ সময় পাম্পের মালিকের ভাগ্নে ও দায়িত্বপ্রাপ্ত জামিল ওয়াহেদ (মুহিদ) অনিয়ম করে তেল দিতে অস্বীকৃতি জানান এবং আগের বকেয়া ১,৫০০ টাকা পরিশোধ করতে বলেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সুমন ফোনে মেহেদী হাসান হিমেলকে ঘটনাস্থলে ডেকে আনেন। অভিযোগ রয়েছে, পরে হিমেল প্রায় ৫০-৬০ জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে এসে জামিল ওয়াহেদ (মুহিদ)-কে জোরপূর্বক বাহাদুর শাহ পার্কের পানির ট্যাংকের নিচে নিয়ে যান। সেখানে তাকে গলা চেপে ধরে মারধর, অপমান-অপদস্থ এবং অকথ্য ভাষায় গালাগাল করা হয়। তাকে উদ্ধার করতে গেলে পাম্পের ম্যানেজার বশিরও আহত হন।

ঘটনার বর্ণনা দিয়ে ভুক্তভোগী জামিল ওয়াহেদ (মুহিদ) বলেন,
“সাইফ ও সুমন লাইন ভেঙে মোটরসাইকেল নিয়ে এসে বলে—‘এই এখনই বাইকের ট্যাংক লোড কর, এটা হিমেল ভাইয়ের বাইক।’ ভবিষ্যতে তাদের শনাক্ত করার জন্য আমি সাইফের সঙ্গে একটি সেলফি তুলি এবং আগের বকেয়া টাকা চাই। এতে তারা ক্ষিপ্ত হয়ে হিমেলকে ফোন দেয়। তিনি আরও বলেন,
“হিমেল এসে প্রথমে স্বাভাবিকভাবে কথা বললেও পরে আমাকে বাহাদুর শাহ পার্কের পানির ট্যাংকের নিচে নিয়ে দেয়ালের সঙ্গে চেপে ধরে। সে আমাকে হুমকি দেয় এবং ফোন থেকে ছবি মুছে ফেলতে বাধ্য করে। এরপর তার সঙ্গে থাকা লোকজন আমাকে এলোপাতাড়ি মারধর করে। নিজেকে একজন ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন,
“আমি একজন ব্যবসায়ী এবং একটি ব্যবসায়ী সংগঠনের সদ্য সাবেক সভাপতি। ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছি। একজন ব্যবসায়ী হিসেবে বকেয়া টাকা চাওয়াই কি আমার অপরাধ?

তিনি আরও অভিযোগ করেন, পাম্পের ম্যানেজার বশিরের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক কর্মচারী জানান, মারধরের সময় ঘটনাস্থলের পাশে সূত্রাপুর থানার কয়েকজন পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো কার্যকর হস্তক্ষেপ করেননি। পেট্রোল পাম্পের কর্ণধার কাজী ফিরোজ সামদানি (পাবলু) বলেন, আমরা ঢাকার পুরোনো ব্যবসায়ী পরিবার। প্রতিষ্ঠানের শুরু থেকে এমন ঘটনা কখনো ঘটেনি। আমাদের নিরাপত্তা কোথায়? তবে অভিযোগ অস্বীকার করে মেহেদী হাসান হিমেল বলেন, এমন কোনো মারধরের ঘটনা ঘটেনি। ছোটখাটো ঝামেলা হয়েছিল, পরে তা সমাধান করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ঘটনায় পুলিশের কোনো সংশ্লিষ্টতা ছিল না। পক্ষগুলো নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করেছে। এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা ডায়েরি হয়নি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।