1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত 

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১১৬ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ৩টি পরীক্ষা কেন্দ্র এসএসসি, ১টিতে দাখিল ও ১টিতে এসএসসি ভোকেশনাল পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩২৪ জন, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৫৯ ও চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় ধামইরহাট ফাজিল মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষা হরিতকিডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ৫৩০ জন দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষায় জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পাঁচটি কেন্দ্রের প্রথম দিনে ২০৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “শিক্ষামন্ত্রীর নির্দেশনা মোতাবেক ভিতরে-বাহিরে কড়া নিরাপত্তা, সিসি ক্যামেরা এবং শিক্ষকদের নিয়ম তান্ত্রিকভাবে দায়িত্ব পালনে পরীক্ষার পরিবেশকে সুন্দরভাবে প্রস্ফুটিত করেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।