1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গোপালপুরে বাকির জেরে দফায় দফায় সংঘর্ষ, শতাধিক দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৯৫ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ জাহিদ হাসান, টাঙ্গাইল

 

 

দোকানে বাকি চাওয়াকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামবাসির মধ্যে আজ বুধবার দুপুরে কয়েক দফা সং”ঘর্ষ, দোকানপাট ও বাড়িঘরে হা”মলা এবং লুটের ঘটনা ঘটে। সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ১০জন আহত হয়। পরে দুই থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসিরা জানান, ঘটনার সুত্রপাত হয় গত মঙ্গলবার বিকালে গোপালপুর উপজেলার নলিন বাজারে মুদির দোকানে বাকি সদাই চাওয়াকে কেন্দ্র করে। গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের গোলপেচা গ্রামের আলমগীর হোসেনের মুদি দোকান থেকে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগতকুড়া গ্রামের এক ক্রেতা বাকি না পেয়ে বচসা এবং মা”রামারিতে লিপ্ত হয়। এ নিয়ে আশপাশের কয়েক গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এমতাবস্থায় উভয় ইউনিয়নের বিএনপি নেতারা আজ বুধবার দুপুরে নলিন বাজারের অদূরে লাংড়া মোড়ে সালিশী বৈঠকের আয়োজন করে।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, বৈঠক শুরু হওয়ার সাথে সাথে জগতকূড়া গ্রামের কয়েকশ মানুষ লাঠিসোটা ও দেশীয় অ”স্ত্র”সস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের ফেরাতে গিয়ে ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়ন বিএনপির সভাপতি এবং স্কুল শিক্ষক নিয়ামত আলীসহ দশজন আহত হয়। এরপর গোলপেচা গ্রামে হামলা চালিয়ে শতাধিক দোকানপাট ও বাড়িঘর ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে যায়।

গোলপেচা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, জগৎকূড়া গ্রামের সন্ত্রা”সীরা তান্ডব চালিয়ে তাদের সব কিছু লুটপাট করে নিয়ে যায়।

ভূঞাপুর থানার ওসি সাব্বির রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, মামলা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান জানান, তুচ্ছ ঘটনা নিয়ে এ সং”ঘর্ষ ঘটে। এখন পরিস্থিতি নিয়ন্ত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।