1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কালীগঞ্জে সোহান স্মৃতি  ক্রিকেট টুর্নামেন্টের  উদ্বোধন প্রথম দিনে ১ নং ওর্য়াড দলের জয়লাভ

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬১ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার বেলা তিন টায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার  উদ্বোধন করেন প্রধান অতিথি  ঝিনাইদহ -৪ কালীগঞ্জ আসনের এমপি মাওলানা আবু তালিব। উদ্বোধনী প্রথম দিনের খেলাতে অংশ নিয়ে পৌরসভার এক নম্বর ওয়ার্ড  ক্রিকেট দল সুপার ওভারে ৮ নম্বর ওয়ার্ড ক্রিকেট  দলকে পরাজিত করে।
শুরুতেই মাঠে উপস্থিত হয়ে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি আবু তালিব। এরপর টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ১নং ওয়ার্ড ক্রিকেট দল ১৫ ওভারে ১১১ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৮ নং ওয়ার্ড ক্রিকেট দলও সবকটি উইকেট হারিয়ে  ১১১  রান করায় খেলার জয় পরাজয় গড়াই সুপার ওভারে। এ ওভারে দূদান্ত খেলে জয় তুলে নেয় ১নং ওর্য়াড ক্রীকেট দল। বিজয়ী দলের তন্ময় ৩৩ রান ও ২ ইউকেট লাভ করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক  ভট্টাচার্য ও ধারাভার্ষে  ছিলেন রবিউল ইসলাম।
টুর্নামেন্ট আয়োজক কমিটি ও শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের  ব্যবস্থাপক  আরিফুজ্জামান আকাশ জানান, এ টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশগ্রহণ করছে।  আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলাম জামায়াতের থানা আমির আব্দুল হক, শিবিরের এম ইউ কলেজ শাখার হুসাইন আহম্মেদ সহ অন্নান্য সংগঠনের নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।