1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি এনআইডি উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ ০০ বার পড়া হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

 

নারায়ণগঞ্জের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার প্রায় ১০হাজার জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ও বিপুল পরিমাণ পোলিং অফিসারের কার্ড, সিল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্টেডিয়ামের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু জানান, স্টেডিয়াম এলাকায় আমি একটি স-মিল করছি। সেটির কাজ চলছিল। আমি এখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছি। সন্ধ্যার দিকে কিছু লোক এখানে সাদা একটি গাড়িতে এসে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় তারা ময়লা ফেলছে সন্দেহ হলে আমরা কয়েকজন সেখানে গিয়ে বস্তা ভর্তি এনআইডি কার্ড দেখতে পেয়েছি। পরে পুলিশে খবর দিয়েছি।

 

ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা নির্বাচন অফিসারকে বিষয়টি জানাই। এরপর নির্বাচন অফিসের কর্মকর্তারা এসে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসিন্দাদের প্রায় ১০ হাজার এনআইডি ও নির্বাচনী কর্মকর্তাদের সীলসহ নানা গুরুত্বপূর্ণ সামগ্রী সনাক্ত করেন। পরে থানায় জিডি করে নির্বাচন অফিসের কর্মকর্তাদের কাছে উদ্ধারকৃত এনআইডি রাখা হয়েছে। কে বা কারা এসব ফেলে গেছেন তাদের সনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।