1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে ৬৪ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৮২ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন কুদ্দুসনগরের কাঠালবাগান এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন রাসেদুল ইসলাম ও উজ্জ্বল। অভিযানে তাদের কাছ থেকে ৬৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা এবং ১২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কোনাবাড়ী থানার একটি দল কাঠালবাগান এলাকায় রাসেদের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় বাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।

কোনাবাড়ী থানার ওসির কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বড় একটি মাদক চালান জব্দ করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ১২ লাখ এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।