1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পার্টনার প্রকল্পের আওতায় ধরমপুরে ব্রি ধান-১২০ এর প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ঘাত সহনশীল ধান ফসলের নতুন জাতের ভ্যারাইটাল ট্রায়াল (বোরো) উপলক্ষে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন (এফটিও) অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজিরহাট গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রযুক্তি প্রদর্শনী ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে ব্রি ধান-১২০ জাতের ওপর প্রদর্শনী স্থাপন এবং কৃষকদের মাঝে এর আধুনিক চাষাবাদ প্রযুক্তি তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেনসহ স্থানীয় কৃষকরা।

ওরিয়েন্টেশনে ব্রি ধান-১২০ জাতের বিশেষ বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, এ জাতের ধান চিকন ও লম্বা, জিংক সমৃদ্ধ এবং রোগবালাই প্রতিরোধী হওয়ায় এটি কৃষকদের জন্য লাভজনক ও সম্ভাবনাময় জাত হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া পরিমিত সার ব্যবহার, আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগ এবং জলবায়ু সহনশীল ধান চাষ সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাঠ পর্যায়ে এ ধরনের প্রযুক্তি প্রদর্শনী কৃষকদের নতুন জাত গ্রহণে উদ্বুদ্ধ করবে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।