1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫০ ০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
‘সুস্থ শ্রমিক, দক্ষ হাত’ – নতুন দিনের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকালে এ উপলক্ষে নগরীর টাউন হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন , আঞ্চলিক শ্রম দপ্তর কুমিল্লার উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস মোহাম্মদ আবুল বাসার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মজিবুর রহমান ভূঁইয়া এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু  শ্রমিকদের অধিকার, কর্মপরিবেশের নিরাপত্তা এবং পেশাগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।