দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও রাজপথের ধারাবাহিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন বাকেরগঞ্জের পাদ্রীশিবপুর ইউনিয়নের কৃতি সন্তান মো: রমজান হোসেন । কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে গতকাল এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
রাজনৈতিক জীবনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের সাথে হাত মিলিয়ে বিএনপির প্রতি টান অনুভব করি। প্রতিটি আন্দোলন, সংগ্রাম, মিছিল ও মিটিংয়ে তার সরব উপস্থিতি তাকে কর্মীদের কাছে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
দলীয় কর্মসূচি বাস্তবায়নের পথে তিনি একাধিকবার দমন-পীড়নের শিকার হয়েছেন।বরং আরও দৃঢ়ভাবে সংগঠনের পক্ষে অবস্থান নিয়েছেন বলে সহকর্মীরা জানান।
সহকর্মীদের মতে, রমজান হোসেন শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং একজন “মাঠের সৈনিক”—যিনি নির্দেশনার অপেক্ষা না করে নিজ উদ্যোগে কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসেন। কঠিন সময়ে কর্মীদের পাশে থাকা, ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা এবং দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে আপসহীন মনোভাব তার নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।
সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে সাধারণ মানুষের আস্থাও অর্জন করেছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক রমজান হোসেন বলেন “দলের জন্য ত্যাগ ও সংগ্রামই আমার রাজনীতির মূল শক্তি। কারাগার, মামলা বা কোনো চাপ আমাকে থামাতে পারেনি, আগামীতেও পারবে না। সংগঠনকে আরও শক্তিশালী করতে জীবনভর কাজ করে যেতে চাই।