1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঐতিহ্যবাহী রুহিয়া বাংলাবাজারটি বেহাল দশায় ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৭ ০০ বার পড়া হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি

 

 

 

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন ঐতিহ্যবাহী বাংলাবাজার’টি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণ ও রাস্তা সংস্কারের অভাবে বাজারের অবকাঠামো ভেঙে পড়ার পাশাপাশি সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে। ​সরজমিনে দেখা যায়, বাজারের ভেতরের রাস্তাগুলো কাঁচা এবং সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ড্রেনের ব্যবস্থা না থাকায় নোংরা পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। বিক্রেতারা পলিথিনের ছাউনি দিয়ে অস্থায়ীভাবে দোকান পেতে ব্যবসা করছেন। দীর্ঘদিনের পুরনো এই বাজারের অনেক ঘর জীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। ​

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতি বছর সরকার এই বাজার থেকে মোটা অঙ্কের রাজস্ব পেলেও উন্নয়নের ছোঁয়া এখানে লাগেনি। বাজারের বেহাল দশার কারণে দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা এখন আর এখানে আসতে চান না, যার ফলে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পাচ্ছেন না।

কাঁচামাল ব্যবসায়ী শামসুল হক তার ক্ষোভ প্রকাশ করে বলেন, একটু বৃষ্টি হলেই এখানে হাঁটা যায় না। কাদাঁ আর আবর্জনায় একাকার হয়ে থাকে বাজারটি। অথচ আমরা নিয়মিত খাজনা দেই। ​বাজারের এই জরাজীর্ণ অবস্থা দূর করতে এবং একটি আধুনিক শেড ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু জানান, বিষয়টি আমি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি, সেই আলোচনার প্রেক্ষিতে কয়েকদিন পূর্বে উপজেলা ইঞ্জিনিয়ার সরাসরি বাজারে এসে পরিদর্শন করে গেছেন। আশা করা যায় খুব দ্রুত সংস্কারের জন্য বরাদ্দ পেয়ে যাব।

এ বিষয়ে ঠাকুরগাঁও সঁদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি আশ্বস্ত করে জানান, এটা যদি এলাকাবাসী বা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগন লিখিতভাবে অবগত করেন বা দাবি জানান তবে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।