1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

দিঘলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৬৯ ০০ বার পড়া হয়েছে

 

 

দিঘলিয়া-খুলনা প্রতিনিধি

 

 

 

খুলনা দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া নিবাসী মোঃ কালাম মীরের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে বসতবাড়ির ঘরসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া কহিনুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন কালামের বসতবাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার স্টেশন দিঘলিয়া স্থলপথের অফিসার ইনচার্জ শেখ আঃ আজিম এ প্রতিবেদককে জানান, একটা লোক এলাকা থেকে পায়ে হেঁটে এসে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ১ ঘন্টা সময় লাগে।

 

শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা বলে প্রাথমিকভাবে দিঘলিয়া ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ শেখ আঃ আজিম এ প্রতিবেদককে জানান। তিনি আরো জানান, অগ্নিকান্ড সংঘটিত হওয়ার পর সেখান থেকে পায়ে হেঁটে এসে সংবাদ দিলে তৎক্ষনাৎ অগ্নিনির্বাপণে ২ টা ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছি। সংবাদে বিলম্ব না হলে এবং এলাকায় পানির সংকট না হলে আরও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো। উল্লেখ্য বসত বাড়িটির মালিক মোঃ কালাম মীর দেয়াড়া খেয়াঘাটের চায়ের দোকানদার। তিনি এ প্রতিবেদককে জানান, স্থানীয় এমপি ও প্রশাসনের কাছে আমি সাহায্য কামনা করছি যাতে আমি আমার ক্ষতিগ্রস্ত ঘর নির্মাণ করতে পারি। স্থানীয় সকল বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন এলাকার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এলাকার কতিপয় ব্যক্তি ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করে ঘোলা পানিতে মাছ শিকারের হীন প্রচেষ্টা চালিয়েছে বলে জানা গেছে।

 

উল্লেখ্য দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা পাল পাড়া এলাকায় কাজী মিজানের বাড়িতেও গত মাসের শেষ সপ্তাহে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এলাকায় এ মৌসুমে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটে। কিন্তু এলাকায় পানির সংকট খুব বেশী। পশ্চিম এলাকা ভৈরব নদী ও পূর্ব পাশে আতাই নদী ছাড়া পানি নেই। নাক কাটি খালটির সুইস গেট দীর্ঘদিন বন্ধ করে রাখার কারণে দিঘলিয়া ফায়ার সার্ভিস পানি সংকটে পতিত হচ্ছে। আন্তরিকতা থাকা সত্বেও পানির অভাবে অগ্নিনির্বাপণ কাজ ব্যহত হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।