1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

পরশুরামে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯০ ০০ বার পড়া হয়েছে

 

পরশুরাম প্রতিনিধি

 

 

সারাদেশে নেয়ায় পরশুরাম হাসপাতালগুলো দালালমুক্ত করার কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন স্থানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানি ও অপমানের প্রতিবাদে সারা দেশে একযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে ফেনীর পরশুরামে প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করে পরশুরাম উপজেলা মডেল ফারিয়া।

মানববন্ধনে বক্তারা বলেন, “দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী।” তারা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চিকিৎসকদের কাছে ওষুধের সঠিক তথ্য পৌঁছে দেওয়া, আধুনিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করা এবং রোগীদের সেবার মান উন্নয়নে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন বক্তারা।

হাসপাতাল গুলোতে দালালচক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা অবশ্যই প্রয়োজন। তবে সেই সুযোগে প্রকৃত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের অযথা হয়রানি, অপমান ও কর্মস্থলে বাধা প্রদান কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তারা পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (পারিয়া)-এর সিনিয়র উপদেষ্টা মাহমুদ হাসান, সভাপতি মোহাম্মদ লিটন এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনসহ স্থানীয় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত সম্মান রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।