1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাউনিয়ায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১৩ ০০ বার পড়া হয়েছে

 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

 

 

রংপুরের কাউনিয়া উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় উপজেলার দুই ইউনিয়নে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার সারাই ইউনিয়নের ধুমগাড়া নদী ও কুর্শা ইউনিয়নের সিঙ্গারকুড়া এলাকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন রংপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন।

জানা যায়, সারাই ইউনিয়নের খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ১৫ লাখ ৯১ হাজার টাকা এবং কুর্শা ইউনিয়নের খাল পুনঃখনন প্রকল্পে ১ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সারাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন, সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে খালগুলোর নাব্যতা ফিরে আসবে। পাশাপাশি এ কর্মসূচির মাধ্যমে কর্মহীন মানুষের জন্য অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।