1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সততা ও নিষ্ঠার সুবাস ছড়িয়ে বিদায় নিলেন ভেড়ামারার ইউএনও রফিকুল ইসলাম

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০৫ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে এক আবেগঘন পরিবেশে এই বিদায় সংবর্ধনা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যদের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিদায়ী ইউএনও রফিকুল ইসলামের কর্মকালের ভূয়সী প্রশংসা করে বলেন, তিনি ভেড়ামারায় যোগদানের পর থেকে অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন। করোনাকালীন সংকট কাটিয়ে ওঠা, স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। সরকারি কর্মকর্তা হিসেবে তার অমায়িক ব্যবহার ও মানবিকতা ভেড়ামারাবাসী দীর্ঘকাল স্মরণ রাখবে।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আবেগঘন কণ্ঠে রফিকুল ইসলাম বলেন, “ভেড়ামারায় কাটানো সময়টি আমার সরকারি চাকুরিজীবনের অন্যতম শ্রেষ্ঠ সময়। এখানকার মানুষ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং উন্নয়নকামী। দায়িত্ব পালনকালে স্থানীয় জনপ্রতিনিধি, সহকর্মী ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, সে ঋণ আমি কোনোদিন ভুলব না।” কাজের ক্ষেত্রে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করেন।

অনুষ্ঠান শেষে কর্মকালীন সময়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবং অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও রফিকুল ইসলামকে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, ৩৬তম বিসিএস ক্যাডারের এই দক্ষ কর্মকর্তা ২০২৪ সালের ১৩ নভেম্বর ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছিলেন। রফিকুল ইসলামের বদলির পর ভেড়ামারা উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মোঃ আমিরুল আরাফাত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।