1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ১৯ মে থেকে ভূমিসেবা মেলা: প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯১ ০০ বার পড়া হয়েছে

 

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলা সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৮ মে (সোমবার) ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ আমিরুল আরাফাত।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আমিরুল আরাফাত বলেন, “ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। ভূমি সেবাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে সরকার অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে কোনো ভোগান্তি ছাড়া দ্রুততম সময়ে আধুনিক ভূমি সেবা প্রদান করা এবং তাদের ডিজিটাল সেবার সাথে পরিচিত করানো।”

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই মেলায় আগত নাগরিকেরা সরাসরি ই-নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানসহ ভূমি সংক্রান্ত যেকোনো জটিলতার সমাধান ও পরামর্শ পাবেন।

ডিজিটাল ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিশেষ হেল্পলাইন চালু রেখেছে। দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬১২২ নম্বরে এবং প্রবাসীরা বিদেশ থেকে +৮৮ ০৯ ৬১২৩ ১৬১২২ নম্বরে কল করে সরাসরি ভূমিসেবা ও তথ্য সহায়তা নিতে পারবেন। মেলা প্রাঙ্গণে এই হেল্পলাইনগুলোর প্রচার ও ব্যবহার বিধি সাধারণ মানুষকে বিশেষভাবে বুঝিয়ে দেওয়া হবে।

প্রস্তুতিমূলক সভায় উপজেলা ভূমি অফিস সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।