1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আইন নিজের হাতে তুলে নিলো জনতা: আমুয়ায় মোটর চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৬ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় বৈদ্যুতিক মোটর চুরির অভিযোগে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার আমুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত গভীর রাতে বাঁশবুনিয়া গ্রামের বাসিন্দা মো. হায়দার মুন্সির বসতবাড়িতে এক যুবক বৈদ্যুতিক মোটর চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন।
  গৃহকর্তার চিৎকারে স্থানীয়রা চারপাশ থেকে ঘিরে ফেলে তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা বিচারে তোয়াক্কা না করে তাকে উপর্যুপরি গণপিটুনি দেয়।
আহত অবস্থায় স্থানীয় গ্রাম পুলিশ সদস্য সোহরাফ হোসেন ওই যুবককে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে কাঁঠালিয়া (আমুয়া) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্যমতে, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরণ বা আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, “আইন নিজের হাতে তুলে নেওয়া একটি গুরুতর অপরাধ। এই পিটিয়ে হত্যার ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।”
এই অকাল মৃত্যু ও পুলিশি তৎপরতাকে কেন্দ্র করে বর্তমানে পুরো এলাকায় এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।