1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৪৭ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ। আজ দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক শাহেদ আহম্মেদ এর সাথে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে । সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মিদের উপর হামলা করে । এসময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠি সোটা এবং হকিষ্টিক । সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে । পরে নাসির উদ্দীন পাটোয়ারীসহ জেলার নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয় ।
এনসিপির যুগ্ন সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামায পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা । আমরা মসজিদেও নিরাপদ নয় । তাহলে দেশটা কার কাছে নিরাপদ ।
এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী জানান, আইনমন্ত্রীর নির্দেশে এ হমলার ঘটনা ঘটেছে । আমাদের উপর স্বসস্ত্র হামলা করা হয়েছে । ইনশাআল্লাহ আইনমন্ত্রির বিচার একদিন করবো আমরা ।
এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।