1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বক্তাবলীতে শিশু ধর্ষণ মামলার আসামিকে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, এলাকায় উত্তেজনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৫ ০০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বক্তাবলী এলাকায় ৬ বছরের শিশু আফসানা ধর্ষণের অভিযোগের ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের একজনকে এলাকাবাসী গণপিটুনি দিলে তার মৃত্যু হয়েছে বলে দাবি উঠেছে।
স্থানীয়দের দাবি, ঘটনার পর অভিযুক্তের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী এবং একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে তিনি মারা যান বলে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে জানা গেছে।
এদিকে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত উত্তেজনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এর আগে একই ঘটনায় শিশু আফসানাকে প্রলোভন দেখিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে হিরু ও সোহেল নামে দুই ব্যক্তির বিরুদ্ধে, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছিল।
স্থানীয় সচেতন মহল বলছে, আইন হাতে তুলে না নিয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি, নইলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।