1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর উপজেলা পর্যায়ের অনুষ্ঠিত 

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৫৫ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর উপজেলা পর্যায়ের ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
​কাঠালিয়া উপজেলা পরিষদ মাঠ ও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মাঠ পর্যায়ে চলে মূল ক্রীড়া প্রতিযোগিতা এবং অডিটোরিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত ছিল সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা। কোমলমতি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিতে এক ভিন্ন মাত্রা যোগ করে।
​প্রতিযোগিতা শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসার জনাব কে, এম জামান।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কাঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার  জনাব মো: মকবুল হোসেন। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের ওপর জোর দেওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​জনাব সুমি রানী বল, সহকারী কমিশনার (ভূমি), কাঠালিয়া, ঝালকাঠি।
​জনাব মো: আবু নাছের রায়হান, অফিসার ইনচার্জ (ওসি), কাঠালিয়া থানা।
জনাব মো: জালালপুর রহমান আকন, সভাপতি (ভারপ্রাপ্ত), বিএনপি, কাঠালিয়া উপজেলা শাখা।
​জনাব মো: আখতার হোসেন নিজাম মীরবহর, সাধারণ সম্পাদক, বিএনপি, কাঠালিয়া উপজেলা শাখা।
​বক্তারা নতুন প্রজন্মকে দেশপ্রেমিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে সম্মাননা পদক ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।