1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম যেন বাজারের অংশ: অবৈধ দোকানে চরম যাত্রী দুর্ভোগ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮০ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ভেড়ামারা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের ওপর অবৈধভাবে দোকানপাট বসানোর কারণে যাত্রী ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই স্টেশন দিয়ে হাজারো যাত্রী যাতায়াত করলেও প্ল্যাটফর্মের সংকীর্ণ চলাচল পথের কারণে প্রতিনিয়ত তাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান দখল করে গড়ে উঠেছে অসংখ্য স্থায়ী ও অস্থায়ী দোকানপাট। চা-পান, ফলমূল থেকে শুরু করে বিভিন্ন হকারদের সামগ্রী বিক্রির কারণে যাত্রীদের চলাচলের জায়গা অনেকটাই বেদখল হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, ট্রেন আসা-যাওয়ার সময় স্টেশনে যখন অতিরিক্ত ভিড় তৈরি হয়, তখন পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। সংকীর্ণ জায়গার মধ্য দিয়ে হুড়োহুড়ি করে ট্রেনে উঠতে গিয়ে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নিয়মিত যাত্রী অভিযোগ করে বলেন, “প্ল্যাটফর্মটি এখন স্টেশনের চেয়ে বাজারের মতো বেশি মনে হয়। ট্রেনের জন্য দাঁড়িয়ে থাকার মতো ন্যূনতম জায়গাটুকুও অবশিষ্ট নেই।”

সচেতন মহল মনে করছেন, রেলওয়ের কিছু অসাধু কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালী চক্রের যোগসাজশেই দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মে এই অবৈধ দোকানপাট চলছে। এর ফলে কেবল যাত্রী দুর্ভোগই বাড়ছে না, বরং সংকীর্ণ জায়গার সুযোগ নিয়ে পকেটমার ও ছিনতাইকারীদের তৎপরতাও বৃদ্ধি পাচ্ছে।
যাত্রী সাধারণ ও স্থানীয় বাসিন্দারা ভেড়ামারা রেলওয়ে স্টেশনকে দখলমুক্ত করতে এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবিলম্বে বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ (পাকশী) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর জরুরি হস্তক্ষেপ এবং উচ্ছেদ অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।