1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ 

তারিকুল আলম, রাজশাহী বুরো
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৮৩ ০০ বার পড়া হয়েছে
রাজশাহী বুরো
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন এ সরকারি বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রবিবার (২৪ মে ২০২৬) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে অসহায়, দুস্থ ও ভিজিএফ কার্ডধারীদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি বরাদ্দের চাল নিতে সকাল থেকেই শত শত কার্ডধারী ইউনিয়ন পরিষদে ভিড় করেন। দীর্ঘ সময় অপেক্ষার পর অনেকেই জানতে পারেন, ইউনিয়ন পরিষদের গোডাউনে আর কোনো চাল অবশিষ্ট নেই। এতে ক্ষুব্ধ হয়ে কার্ডধারীরা ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন।
ভুক্তভোগী কার্ডধারীদের অভিযোগ, তাদের প্রাপ্য চাল না দিয়েই আগেই চাল গায়েব করে ফেলা হয়েছে। তারা দাবি করেন, ইউনিয়ন পরিষদের কিছু অসাধু জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তির যোগসাজশে এই অনিয়ম সংঘটিত হয়েছে। অনেকেই অভিযোগ করে বলেন, “গরিব মানুষের চাল মেরে খাওয়া হচ্ছে, দেখার যেন কেউ নেই।”
ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন পরিষদের গোডাউন ঘুরে দেখা যায়, সেখানে কোনো চাল মজুত নেই। অথচ এখনও বিপুল সংখ্যক কার্ডধারী চাল না পাওয়ার অভিযোগ করছেন।
এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের দায়িত্বরত ট্যাগ অফিসারকে খুঁজে পাওয়া যায়নি। পরে ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মিলন সেখ ও প্যানেল চেয়ারম্যান নায়েব আলীর কাছে জানতে চাইলে তারা বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে রাগান্বিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।  এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রকৃত অসহায় ও দুস্থ মানুষের মাঝে সরকারি বরাদ্দ সঠিকভাবে বিতরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।