1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঈদ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মিলনমেলায় গাজীপুর জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬০ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া।
সোমবার (১ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, গাজীপুরের আয়োজনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জেলার উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম ও প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন ও গণমাধ্যম একে অপরের সহযোগী হিসেবে কাজ করলে সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, গাজীপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবার মানোন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও এই সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরাও জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবামূলক উদ্যোগ এবং গণমাধ্যম-প্রশাসনের পারস্পরিক সম্পর্ক বিষয়ে মতামত ব্যক্ত করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে আন্তরিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নাজির, অতিরিক্ত জেলা প্রশাসন (শিক্ষা ও আইসিটি) মোঃ রাকিবুল হাসান,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাঈনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।