1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

অপরাধ ও অনুপ্রবেশের ঘটনায় মৃত্যুকে ‘বর্ডার কিলিং’ বলা ঠিক হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৬৩ ০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সীমান্তে অপরাধে জড়িত থাকা বা অনুপ্রবেশের ক্ষেত্রে মৃত্যুর ঘটনাকে ‘বর্ডার কিলিং’ বা সীমান্ত হত্যা বলা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আসন্ন বিজিবি ও বিএসএফ-এর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয়গুলো তুলে ধরা হবে-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজি পর্যায়ের বৈঠকটি আমাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ, যা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। একবার এই দেশে হলে, পরের বার ওই দেশে হয়।
তিনি আরও বলেন, এবারের বৈঠকে সীমান্তের সামগ্রিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করা হবে। উভয় পক্ষের কী কী সমস্যা রয়েছে এবং সেগুলো কীভাবে উদ্ভুত হয়, তা খতিয়ে দেখা হবে। সীমান্ত সংশ্লিষ্ট সব গুরুত্বপূর্ণ বিষয়ই সেখানে উত্থাপিত হবে।
সীমান্তে বাংলাদেশী নাগরিক নিহতের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা যেটিকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে কথা বললে ভালো হয়।
তিনি ব্যাখ্যা করে বলেন, যদি অন্য দেশের কোনো বাহিনী আমাদের সীমান্তে কিংবা জিরো লাইনে এসে হত্যাকাণ্ড ঘটায়, তবে সেটিকে আমরা ‘বর্ডার কিলিং’ বলতে পারি। কিন্তু যদি আমাদের বা তাদের সীমানার অভ্যন্তরে কেউ কোনো অপরাধে জড়িত থাকে কিংবা অনুপ্রবেশ করে, তবে সংশ্লিষ্ট সীমান্তরক্ষী বাহিনী তা কীভাবে মোকাবেলা করবে, তা তাদের দেশীয় আইনের ওপর নির্ভর করে। তাই এ ধরনের ঘটনাকে বর্ডার কিলিং বলা সমীচীন হবে না।
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশি পরিচয় দিয়ে সীমান্তে বিপুল সংখ্যক মানুষকে জড়ো করা হচ্ছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এ ধরনের খবর শুনতে পাচ্ছি। আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা যেকোনো ধরনের অবৈধ পুশ-ইন (অনুপ্রবেশ) কিংবা পুশব্যাকের বিপক্ষে।
তিনি আরও স্পষ্ট করেন, যদি বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো কারণেই হোক ভারতে গিয়ে থাকেন এবং সেখানে যদি তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হয়; এরপর ভারত সরকারের পক্ষ থেকে সেই তালিকা যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়, তবে নিয়মানুযায়ী আইনি প্রক্রিয়ায় তাদের প্রত্যাবাসন করা হবে।
মন্ত্রী জানান, এ ধরনের কোনো বিষয় এখন পর্যন্ত সরকারের কাছে ঝুলে নেই। তবে অতীতে যদি কোনো বিষয় অমীমাংসিত থেকে থাকে, তবে তা অবশ্যই আইনি উপায়ে সমাধান করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।