1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গাজীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৪ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বুধবার গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানে কাশিমপুর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ আকবর হোসেন ও মোঃ আব্দুল করিম মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতব্বর, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা মিয়া,সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি এম এ রমজান, সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া, ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।