1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৬ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
​উপজেলা প্রশাসন, কাঠালিয়া-এর আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভূমি, সুমি রানী বল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মকবুল হোসেন,ওসি তদন্ত হারানচন্দ্র, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাতিমা, গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী,মোঃ গোলাম ফারুক,  কাঠালিয়া প্রেসক্লাবের  সভাপতি মোঃ বাদল হাওলাদার, বহুমুখী জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদুল আলম
​কর্মশালায় বক্তারা গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধের নিষ্পত্তির জন্য জেলা আদালত বা থানায় না গিয়ে সহজেই ইউনিয়ন পর্যায়ে বিচার পেতে পারেন, সে বিষয়ে আলোচনা করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মকবুল হোসেন বলেন, “মামলা-মোকাদ্দমার পেছনে সাধারণ মানুষের বিপুল অর্থ ও সময় অপচয় হয়। গ্রাম আদালত অত্যন্ত অল্প সময়ে এবং নামমাত্র খরচে সঠিক বিচার প্রাপ্তি নিশ্চিত করে। গ্রামীণ মানুষের ভোগান্তি কমাতে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
​কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গ্রাম আদালতের প্রচার ও প্রসারে একটি যৌথ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এর আওতায় উপজেলার প্রতিটি হাট-বাজার, গুরুত্বপূর্ণ মোড় এবং ওয়ার্ডগুলোতে উঠান বৈঠক ও প্রচারণামূলক কার্যক্রম জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।
​অনুষ্ঠানে  স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।