1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মগের মুল্লুক: ভেড়ামারায় রাতে চলছে সরকারি জমি কেটে মাটি বিক্রি

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬১ ০০ বার পড়া হয়েছে




কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

 

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মাটি কাটার উৎসব চলছে।

‎উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় সংঘবদ্ধ একটি চক্র প্রতিদিন রাতে ভেকু (এস্কেভেটর) মেশিন দিয়ে এই মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, যে স্থান থেকে মাটি কাটা হচ্ছে, তার ঠিক পাশেই রয়েছে স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ‘বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র’ (গ্রিড সাবস্টেশন)। ফলে এই বিদ্যুৎ কেন্দ্রটি মারাত্মক অবকাঠামোগত ঝুঁকির মুখে পড়েছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, এই অবৈধ মাটি কাটার সিন্ডিকেটের মূল নেতৃত্বে রয়েছে বিপ্লব নামের এক ব্যক্তি। তাকে সরাসরি সহযোগিতা করছে বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা হায়দার মল্লিক। সরকারি এই জমিটি দীর্ঘদিন ধরে হায়দারের অবৈধ দখলে ছিল। বর্তমানে হায়দার মল্লিক তার ছেলে টোকনকে দিয়ে রাতের আধারে এই সরকারি জমির মাটি প্রতি ড্রাম ট্রাক ১০০০ টাকা দরে বিক্রি করছে বিপ্লবের কাছে। আর স্পটে ভেকু মেশিন ভাড়া করে এনে মাটি কাটার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করছে বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের সামনে বাড়ি বিপ্লবের।

‎এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকাটি যেন এখন ‘মগের মুল্লুক’-এ পরিণত হয়েছে। দিনের বেলা সবকিছু স্বাভাবিক থাকলেও, অন্ধকার নামলেই শুরু হয় ভেকু মেশিনের গর্জন আর ড্রাম ট্রাকের আনাগোনা। প্রশাসনের নজর এড়াতে তারা গভীর রাত থেকে ভোর পর্যন্ত এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মাটির ট্রাক চলাচলের কারণে স্থানীয় গ্রামীণ রাস্তাও ভেঙে নষ্ট হচ্ছে।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, পাশে আন্তর্জাতিক বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র থাকায় এই এলাকায় মাটি কাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাটির গভীরতা কমে গেলে যেকোনো সময় বিদ্যুৎ কেন্দ্রের বাউন্ডারি দেয়াল বা ভেতরের টাওয়ার ধসে পড়তে পারে। প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে ভয়ে এলাকার কেউ সরাসরি মুখ খুলতে সাহস পাচ্ছে না। এই বিষয়ে স্থানীয় সচেতন মহল প্রশাসনের তীব্র হস্তক্ষেপ কামনা করেছেন। অনতিবিলম্বে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে এই অবৈধ মাটি কাটা বন্ধ এবং সরকারি সম্পদ রক্ষায় জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

‎ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত বলেন, অবৈধভাবে মাটি খনন বা কোনো ব্যাক্তি মালিকানা জমি থেকে মাটি খনন করে প্রচলিত আইনে অন্য কোথায় বিক্রি করতে পারবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।