1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ব্র্যাকের উদ্যোগে ১২০০ হাঁস-মুরগির বাচ্চা বিতরণ, নারীদের প্রশিক্ষণ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭০ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ ও লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ভেড়ামারা ব্র্যাক অফিস প্রাঙ্গণে কুষ্টিয়া-২ রিজিওনের আওতাধীন ভেড়ামারা, দৌলতপুর-১, দৌলতপুর-২ ও প্রাগপুর এলাকার কৃষি উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির আয়োজনে এ সচেতনতামূলক সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কুষ্টিয়া-২ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ বোরহান উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের ম্যানেজার শামিম সরকার, সিনিয়র অফিসার (বিজনেস ডেভেলপমেন্ট ইউনিট) ও এসএস (লিড) মো. তামান্না হাসান, শাখা ব্যবস্থাপক (দাবি), এক্সটেনশন অফিসার (কৃষি ও প্রাণিসম্পদ) ইলিয়াস হোসেনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কর্মসূচির আওতায় ১৫ জন সুবিধাভোগীর মাঝে ৬০০টি লেয়ার মুরগির বাচ্চা এবং ৬০০টি খাকি ক্যাম্পবেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। একইসঙ্গে হাঁস-মুরগি পালন, রোগ ব্যবস্থাপনা, পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং লাভজনক খামার গড়ে তোলার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ নারীদের আর্থিক স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র খামারভিত্তিক উদ্যোগ অত্যন্ত কার্যকর। হাঁস-মুরগি পালন একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা করে, অন্যদিকে অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি করে নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটায়।

বক্তারা আরও বলেন, ব্র্যাকের এ ধরনের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা পেলে নারীরা ঘরে বসেই সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।
উপকরণ ও প্রশিক্ষণ পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা প্রকাশ করেন, এ কর্মসূচি তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।