1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মুগদা থানা মানিকনগর ‘হানি ট্র্যাপ’ ও মাদক চক্রের আতঙ্ক, হিজড়া মৌসুমী ও রুমার বিরুদ্ধে এলাকাবাসী ক্ষোভ

প্রিয়া চৌধুরী, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৫৬ ০০ বার পড়া হয়েছে

 

প্রিয়া চৌধুরী

 

 

রাজধানীর মুগদা থানা এলাকায় হানি ট্র্যাপ, মাদক ব্যবসা, ব্ল্যাকমেইল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, হিজড়া মৌসুমী রুমা ও তার হাজবেন্ড রিপন এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

এলাকাবাসীর ভাষ্যমতে, চক্রটি বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করে। পাশাপাশি মাদক ব্যবসার বিস্তার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধির কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতি ঘটছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি চক্রটির কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে বলে দাবি করেন তারা। এ ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, অভিযুক্তদের প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পান। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

এলাকাবাসী মুগদা থানা পুলিশের কাছে অভিযোগগুলোর সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মৌসুমী ও রুমার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া মুগদা থানা পুলিশের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।