1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কালিয়াকৈরে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রেয়সী আক্তার, গাজীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৩ ০০ বার পড়া হয়েছে

 

প্রেয়সী আক্তার

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের নলুয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান নলুয়া এলাকার আব্দুর হাকিমের ছেলে। সে গজারিয়াচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি স্থানীয় একটি মাদ্রাসায় কোরআন শিক্ষাও গ্রহণ করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে মাদ্রাসায় কোরআন শিক্ষা শেষে স্কুলে যায় আব্দুর রহমান। শনিবার স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরের খাবার খেয়ে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মজিবর রহমান বলেন, “অসাবধানতাবশত পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।