1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৬৩ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

সাভারের আশুলিয়ায় মোবাইলের চার্জার বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মিজানুর রহমান (৪৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার (১৪ জুন) দুপুর ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে মোবাইলের চার্জার বিস্ফোরণ থেকে ঘরে আগুন লেগে দগ্ধ হন মিজানুর রহমান। তিনি ফেনীর ছাগলনাইয়া থানার লাঙলমোড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। বর্তমানে আশুলিয়া এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সবশেষ রোববার দুপুরে এইচডিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর মিজানুরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১২টার দিকে হঠাৎ পাশের বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ঘরের মধ্যে আগুন ধরে যায়। পরে প্রতিবেশীর আত্মচিৎকারে দ্রুত ঘরের ভেতরে ঢুকে মিজানুর রহমানকে দগ্ধ অবস্থায় দেখতে পাই। ওই সময় অন্যান্য প্রতিবেশীরাও এগিয়ে এসে দ্রুত তার শরীরে পানি ঢালতে শুরু করেন।

তিনি জানান, মিজানুর রহমান ওই রুমে একাই থাকতেন। রাতে মোবাইল চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে মোবাইলের চার্জার থেকে বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। কারণ, ঘরের মধ্যে সবকিছু এলোমেলো ছিল এবং বিস্ফোরণে চার্জার ও মোবাইল ফোন ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।