1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মশাল মিছিলের প্রতিবাদে ভেড়ামারায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪২ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

কুষ্টিয়ার ভেড়ামারায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মশাল মিছিলের ভিডিওকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৪টায় ভেড়ামারা দক্ষিণ রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বুধবার গভীর রাতে ভেড়ামারা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহাগের আয়োজনে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান রুবেল, বিপ্লব হোসেন, জীবন রহমান দুদু, পৌর যুবদলের সদস্য সচিব নজিবুল হক সুমন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জুলফিকার রহমান ভুট্টো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নরতম ঘোষ ও শফিক মালিথা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বেলাল জিকু, ধরমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নান্টু মণ্ডল ও সাধারণ সম্পাদক শাহিন মাস্টার, বাহিরচর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক সর্দার, যুবদল নেতা আসাদুজ্জামান ফাজিল, চাঁদগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াউর রহমান, যুবদল নেতা দেশ রকি, শাহীনসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ণ রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।