1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

চাঁদাবাজি মামলায় কাঁঠালিয়ার ৫নং শৌলজালিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার: চরম জনদুর্ভোগে ইউনিয়নবাসী

ফাতিমা আক্তার মিম, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৫ ০০ বার পড়া হয়েছে
কাঠালিয়া উপজেলা প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম  চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ইউনিয়নবাসী। তিনি গ্রেফতার হওয়ার পর থেকে পরিষদের নিয়মিত প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন নাগরিক সেবার ওপর।
বর্তমানে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদসহ অতি প্রয়োজনীয় জরুরি কাগজপত্র তুলতে এসে প্রতিদিন সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেও স্বাক্ষর করার মতো দায়িত্বশীল কেউ না থাকায় কোনো সমাধান ছাড়াই ক্ষোভ প্রকাশ করে ফিরে যাচ্ছেন।
স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা জানান, “একটি চাঁদাবাজি মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পর থেকে পুরো ইউনিয়ন পরিষদের কাজ বন্ধের উপক্রম হয়েছে। সামান্য একটা প্রত্যয়ন পত্র বা সার্টিফিকেটের জন্য দিনের পর দিন ঘুরেও আমরা তা পাচ্ছি না। আমরা দ্রুত এই অচলাবস্থা নিরসন এবং সাধারণ মানুষের জনদুর্ভোগ লাঘবের জোর দাবি জানাচ্ছি।”
৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের এই সাময়িক সংকট কাটিয়ে জনসেবা পুনরায় সচল করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে দ্রুত বিকল্প ও জরুরি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।