
কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীমের সদ্য প্রকাশিত গ্রন্থ ‘শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ’-এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার (২০ জুন) ভেড়ামারা অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সাহিত্যিক, সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষার্থীর মেলবন্ধন সুদৃঢ় করতে বইটি অত্যন্ত সময়োপযোগী ভূমিকা রাখবে। লেখক তার লেখনীর মাধ্যমে শিক্ষার আদর্শ ব্যাকরণ ও শিক্ষকের গুরুদায়িত্ব অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন।