
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে সাভার মডেল কলেজের ২৯তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
রবিবার (২১জুন) দুপুরে সাভার পৌর ৭ নং ওয়ার্ডে সাভার মডেল কলেজের ২৯তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেন এর সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার সালাউদ্দিন বাবু বলেন, আজ তোমাদের বিদায়, এ বিদায় মানে বিচ্ছেদ নয়; বরং জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ। দুই বছরের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করে তোমরা এখন উচ্চশিক্ষা ও কর্মজীবনের পথে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ।
তোমাদেরকে মনে রাখতে হবে—শুধু ভালো ফলাফলই জীবনের সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। সততা, নৈতিকতা, মানবিকতা, দেশপ্রেম এবং কঠোর পরিশ্রম একজন মানুষকে প্রকৃত অর্থে সফল করে তোলে। তোমরা জ্ঞান অর্জনের পাশাপাশি সুন্দর চরিত্র গঠনের প্রতিও গুরুত্ব দেবে। তোমাদের প্রতি আমার আহ্বান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞানের সঙ্গে নিজেদের সমৃদ্ধ করো, মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে এবং পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।
প্রধান অতিথি সালাউদ্দিন বাবু আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের মেধা, শ্রম ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে সেই কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ইউনিভার্সিটির উপ-উপচার্য অধ্যাপক কাজী শাহাদাত কবির, দেয়ান সালাউদ্দিন বাবুর সহধর্মিনী সাবিনা সিদ্দিকা রিতা, মডেল ট্রাস্টের সদস্য হাসান মাহবুব মাস্টার, এডভোকেট মোঃ শহিদুল ইসলাম, সাভার পৌর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামাল বদি, ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রহমান, সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান অভি ও মানারাত বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল কাদের।
শিক্ষকদের মধ্যে আর বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ মনসুর আলী, শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন জান্নাতুল মাওয়া, বক্তব্য রাখেন নাজিফা নাওয়ার, আল সাফায়াত সাইবির প্রমুুখ।