1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহে কালীগঞ্জে শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তের ফাঁসির আদেশ

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৫৪ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম তোয়া ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামী আবু তাহেরকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে জেলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহুজ্জামান এ দন্ডাদেশ প্রদান করেন।
একই সাথে ৫ লাখ টাকা ক্ষতিপুরণ ও অন্য একটি ধারায় ৭ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কালীগঞ্জের বাদুরগাছা গ্রামের ৫ বছরের শিশু তাবাচ্ছুম বাড়ি থেকে থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে পার্শবর্তী একটি বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে
পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতা ওইদিনই অজ্ঞাতদের আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। ২৭ ফেব্রুয়ারি পুলিশ আবু তাহের নামের প্রতিবেশী যুবককে কুষ্টিয়া থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। হত্যার দ্বায় স্বীকার করে
আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয় আবু তাহের। তদন্ত শেষে পুলিশ ২৬ মে আবু তাহেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। মাত্র ৫ কার্যদিবসে ১৭ জন স্বাক্ষীর
স্বাক্ষ্য গ্রহন শেষে ঘটনার ৪ মাসের মধ্যে মামলার রায় প্রদাণ করে। রায়ে ধর্ষণ ও হত্যার অপরাধে ফাঁসির আদেশ দেওয়া হয়।
সেই সাথে ক্ষতিপুরণ হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করে আদালত। এছাড়াও লাশ গুমের অপরাধে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়। দন্ডিত আবু তাহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহি গ্রামের রফিউদ্দিনের ছেলে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।