1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান আমজাদ দেওয়ান, সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫৬ ০০ বার পড়া হয়েছে

 

নিজেস্ব প্রতিবেদক

 

 

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের লতিফপুর এলাকার বাসিন্দা আমজাদ দেওয়ান মাদকাসক্তির পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে বুধবার (২৪ জুন ২০২৬) তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে আমজাদ দেওয়ান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তিনি নতুনভাবে জীবন শুরু করতে চান। সমাজে একজন সুস্থ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সাংবাদিক, প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, মাদকমুক্ত জীবন গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহায়তা প্রয়োজন। এ সময় তিনি যুব সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা আমজাদ দেওয়ানের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।