1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ভেড়ামারা প্রেসক্লাবে মতবিনিময়, আহত সাংবাদিকের খোঁজখবর গ্রহণ

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৩৯ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি


‎কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে ২৬ জুন শুক্রবার বিকেলে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

মতবিনিময় সভায় যোগদানের পাশাপাশি তিনি সম্প্রতি চিকিৎসাধীন ও আহত হওয়া স্থানীয় সাংবাদিক চন্দনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
‎প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সভায় উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে দেশের সমসাময়িক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা সম্পন্ন হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “দেশের চলমান পরিস্থিতিতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র এবং এলাকার সমস্যাগুলো ফুটিয়ে তোলা সম্ভব।” তিনি স্থানীয় সাংবাদিকদের সাহসিকতার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহাজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হোসাইন সোহাগ এবং পৌর যুবদলের আহবায়ক জিন্নাহ আলী। অনুষ্ঠানে ভেড়ামারা প্রেসক্লাবের স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।