1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

বাগানবাড়ী মোড়ে তীব্র যানজট: চরম ভোগান্তিতে ২৮০০ এইচএসসি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪৭ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

চলমান এইচএসসি পরীক্ষায় গাজীপুরের কোনাবাড়ী ও হাতীমারা কলেজ কেন্দ্রের প্রায় ২,৮০০ পরীক্ষার্থী বাগানবাড়ী-জেলখানা রোড এলাকায় তীব্র যানজটের শিকার হয়ে চরম ভোগান্তির মুখোমুখি হয়েছে। আশেপাশের বিকল্প রাস্তাগুলোর উন্নয়নকাজ চলায় সব যানবাহনের চাপ এসে পড়েছে এই সরু সড়কে, যার ফলে প্রতিদিন সৃষ্টি হচ্ছে স্থবিরতা।
হাতে এক থেকে দেড় ঘণ্টা বাড়তি সময় নিয়েও যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারছে না এইচএসসি পরীক্ষার্থীরা। আজ পরীক্ষার প্রথম দিনেই কাশিমপুর, হাতীমারা, মোল্লা মার্কেট, বাগানবাড়ী ও কোনাবাড়ী রুটে চলাচলকারী হাতীমারা ও কোনাবাড়ী কলেজ কেন্দ্রের শত শত শিক্ষার্থীকে তীব্র যানজটের কারণে দীর্ঘ পথ হেঁটে, মানসিক টেনশন নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেখা গেছে। সময় হাতে নিয়ে বের হয়েও কেউ কেউ পরীক্ষা শুরুর শেষ মুহূর্তে কেন্দ্রে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই এলাকাটি শিল্প কারখানা ও বাণিজ্যিক কেন্দ্র হওয়ায় এমনিতেই নিয়মিত বড় বড় ভারী ট্রাক চলাচল করে। তার ওপর বিকল্প সড়কগুলোর সংস্কার কাজ চলায় বাগানবাড়ী-জেলখানা রোডের এই সরু রাস্তায় বর্তমানে প্রতিদিন প্রায় ১,০০০ অটোরিকশাসহ অগণিত যানবাহন চলাচল করছে।

পরীক্ষার্থী জানান, পরীক্ষা শুরুর আগে থেকে রাস্তাটির এই বেহাল দশা ও যানজটের বিষয়টি জানা থাকলেও স্থানীয় প্রশাসন কোনো বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করেনি। একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাচ্চারা সারা বছর কষ্ট করে পড়াশোনা করেছে। কিন্তু পরীক্ষার দিন এভাবে রাস্তায় জ্যামে আটকে থেকে, পায়ে হেঁটে মাথায় টেনশন নিয়ে পরীক্ষা দিতে বসলে ভালো ফলাফল কীভাবে আসবে?”

প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি
পরীক্ষার্থীদের ভবিষ্যৎ এবং যাতায়াত নির্বিঘ্ন করার স্বার্থে পরীক্ষা চলাকালীন এই রুটে বিশেষ ট্রাফিক পুলিশ মোতায়েন এবং ভারী যানবাহন (যেমন: বড় ট্রাক) চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।